প্রতিষ্ঠানের ইতিহাস
অত্র স্থানে ১৯৭২-১৯৭৩ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্দোগ গ্রহণ করা হলেও পৃষ্টপোষকতার অভাবে সেটি প্রতিষ্ঠা করা সম্ভম হয়নি। যখন বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তখন অত্র এলাকার শিক্ষার হার ছিল ৫-১০%। এই অশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠিকে শিক্ষিত করে গড়ে তোলার মানসিকতা নিয়ে ১৯৯৪ সনে এলাকার কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি সর্ব জনাব মোঃ হাবিবুর রহমান (প্রতিষ্ঠাতা, কালিগঞ্জ),মৃত- মোঃ লোকমান আলী সরদার (দাতা, কালিগঞ্জ ) মোঃ সাকের আলী বেপারী (রায়সিংহপুর) মৃত- এসাহক আলী মিঞা (পিপরুল), দেব জ্যোতিদেব, চেয়ারম্যান (৪নং পিপরুল ইউনিয়ন পরিষদ), মোঃ সিরাজুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান (৪নং পিপরুল ইউনিয়ন পরিষদ), মৃত- মোবারক মুন্সি (ভূষণগাছা) মৃত- কার্তিক চন্দ্র শিকদার (কালিগঞ্জ),মৃত- দুলাল চন্দ্র কুন্ডু (কালিগঞ্জ) মৃত- আব্দুস ছোবহান মোল্লাহ (রায়সিংহপুর), মোঃ এনামুল হক (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক) ও আরো অনেকের সার্বিক সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠে। ০১/০১/১৯৯৫ ইং তারিখে প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করা হয়। ০১/০১/১৯৯৫ ইং সন হতে নিম্ন মাধ্যমিক হিসাবে একাডেমিক স্বীকৃতি ও ০১/০১/১৯৯৬ ইং সন হতে মাধ্যমিক হিসাবে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠানটি ১৯৯৯ ইং সনের এপ্রিল মাস হতে নিম্ন মাধ্যমিক ও ২০০০ ইং সনের মে মাস হতে মাধ্যমিকে এমপিও ভুক্তি হয় ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
জাতীয় সংগীত
জাতীয় হেল্পলাইন
ক্যালেন্ডার
যোগাযোগ
কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়
পোস্ট: ডাঙ্গাপাড়া, উপজেলা: নলডাঙ্গা, জেলা: নাটোর
মোবাইল: ০১৩০৯১২৪১৮৩
ই-মেইল: